সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

মানারাতে ভিজুয়াল মিডিয়া প্রোডাকশন বিষয়ক সেমিনারে নির্মাতা বান্নাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৬:০২ পিএম

শেয়ার করুন:

মানারাতে ভিজুয়াল মিডিয়া প্রোডাকশন বিষয়ক সেমিনারে নির্মাতা বান্নাহ
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ আয়োজিত সেমিনারে মাবরুর রশীদ বান্নাহ

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের আয়োজনে ভিজুয়াল মিডিয়া প্রোডাকশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় নাট্যনির্মাতা মাবরুর রশিদ বান্নাহ।

সোমবার (৩ আগস্ট) ঢাকায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ‘ভিজুয়াল মিডিয়া প্রোডাকশন: ফ্রম আইডিয়া টু এক্সিকিউশন’ শীর্ষক ওই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে আক্ষেপ করে নির্মাতা বান্নাহ বলেন, ‘আমার খুব ইচ্ছে ছিল আবরার ফাহাদকে (ছাত্রলীগের নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী) নিয়ে সিনেমা বানাব। কিন্তু পারিনি। দীর্ঘদিনের ইচ্ছা থাকলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।’ 

তবে গত বছরের ডিসেম্বরে ঘাতকের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে একটি কাজ চলছে বলে জানান বান্নাহ। তিনি বলেন, ‘এ যাবৎকালের রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি আন্ডারস্ট্যান্ডিং ছিল ওসমান হাদির।’

আলোচনার এক পর্যায়ে এই নাট্যনির্মাতা বলেন, ‘আমি ইতোমধ্যেই রাজনীতিতে আছি।’ তার ভাষ্য, ‘একজন নির্মাতার কাজও এক ধরনের রাজনৈতিক অবস্থান প্রকাশ করে।’

জুলাই আন্দোলন নিয়ে চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে বান্নাহ বলেন, ‘মোস্তফা সরয়ার ফারুকী আটটি সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত একটি সিনেমাও বানাননি।’

ওটিটি প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা তুলে ধরে তার অভিযোগ, তিন মাস বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে ঘুরেও তিনি জুলাই আন্দোলন নিয়ে কোনো কাজের সুযোগ পাননি।

জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা প্রসঙ্গে বান্নাহ বলেন, ‘জুলাইয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৪২ জন শিক্ষার্থী শহীদ হয়েছেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শহীদের সংখ্যা বেশি।’

সেমিনারে উপস্থিত ছিলেন- জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান রফিকুজ্জামান রুমানসহ বিভাগের অন্য শিক্ষকরাও। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও সেমিনারে অংশ নেন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর