রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

প্রথমবার বদলি নীতিমালার সুবিধা পেলেন এমপিওভুক্ত মাদরাসা শিক্ষক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ১০:১৪ পিএম

শেয়ার করুন:

প্রথমবার বদলি নীতিমালার সুবিধা পেলেন এমপিওভুক্ত মাদরাসা শিক্ষক
বদলি নীতিমালার সুবিধা পাওয়া মাদরাসা শিক্ষক খাইরুল ইসলাম

বেসরকারি মাদরাসার এমপিওভুক্ত শিক্ষকদের জন্য প্রণীত নতুন বদলি নীতিমালার আওতায় প্রথমবারের মতো এক শিক্ষককে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে। 

কুমিল্লার চৌদ্দগ্রামের গোপালনগর মহিলা আলিম মাদরাসার সহকারী শিক্ষক (বাংলা) খাইরুল ইসলামকে চাঁদপুরের কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর ডি এস আলিয়া মাদরাসায় সংযুক্তি হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করে।

অফিস আদেশে বলা হয়, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (মাদরাসা) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’-এর বিধি ৩.১৯ অনুযায়ী খাইরুল ইসলামকে কুমিল্লার চৌদ্দগ্রামের গোপালনগর মহিলা আলিম মাদরাসা থেকে চাঁদপুরের কচুয়ার নিশ্চিন্তপুর ডি এস আলিয়া মাদরাসায় সংযুক্তি হিসেবে পদায়ন করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

নতুন নীতিমালা কার্যকরের পর এটিই মাদরাসা শিক্ষকদের বদলির প্রথম সরকারি আদেশ বলে জানা গেছে।

পদায়নের আদেশ পাওয়ার পর প্রতিক্রিয়ায় শিক্ষক খাইরুল ইসলাম বলেন, নতুন বদলি নীতিমালার আওতায় পদায়নের সুযোগ পেয়ে তিনি আনন্দিত। এ জন্য তিনি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর