রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ শুরুর তারিখ পেছাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৯:০৯ পিএম

শেয়ার করুন:

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ শুরুর তারিখ পেছাল

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। পূর্বনির্ধারিত আগামী ৯ আগস্টের পরিবর্তে টুর্নামেন্টটির উদ্বোধন আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার (২ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (শারীরিক শিক্ষা) ড. এম. এইচ. এম. ফজলে রাব্বী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ৯ আগস্টের পরিবর্তে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। তবে উদ্বোধনের চূড়ান্ত তারিখ এবং প্রতিযোগিতার বিস্তারিত সময়সূচি পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব আঞ্চলিক পরিচালক, উপপরিচালক ও জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে আকস্মিকভাবে উদ্বোধনের সময়সূচি পরিবর্তনের সুনির্দিষ্ট কোনো কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

এম/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর