রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

ড. আতিয়ার, যুবাইর ও বিলালের নেতৃত্বে ইউটিএলের ২৫ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০১:৪৮ পিএম

শেয়ার করুন:

ড. আতিয়ার, যুবাইর ও বিলালের নেতৃত্বে ইউটিএলের ২৫ সদস্যের কমিটি

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)-এর আগামী দুই বছরের জন্য ২৫ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক সাধারণ সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত ইউটিএলের দিনব্যাপী বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক উপাচার্য, উপ-উপাচার্য, ট্রাস্টি এবং দুই শতাধিক শিক্ষাবিদ অংশ নেন। আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক এবং সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইনের উপস্থিতিতে সদস্যদের মতামতের ভিত্তিতে ২৫ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি চূড়ান্ত করা হয়। জুলাই আন্দোলনের শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। একই সঙ্গে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব নবগঠিত নির্বাহী কমিটির ওপর অর্পণ করা হয়।

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মো. শামসুল আলম, অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, অধ্যাপক ড. মনিরা আহসান, অধ্যাপক ড. ওয়ারেসুল করিম, অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার এবং অধ্যাপক ড. কাজী বরকত আলী। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ এইচ এম মোশারফ হোসেন।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ দিদারে আলম মুহসিন, অধ্যাপক ড. মো. আবু সায়েম, অধ্যাপক ড. আব্দুল মাসুদ, ড. মাহবুব আলম, অধ্যাপক ড. শামসুন্নাহার এবং অধ্যাপক ড. কে. এইচ. এম. নাজমুল হোসাইন নাজির দায়িত্ব পেয়েছেন।

দপ্তর সম্পাদক হয়েছেন মুহাম্মদ ওমর ফারুক, প্রচার ও মিডিয়া সম্পাদক ড. মুহাম্মদ শামসুজ্জামান রাজীব, আন্তর্জাতিক সম্পাদক ড. মীর্যা গালিব, আইটি সম্পাদক অধ্যাপক ড. আবু লায়েক, শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক ইব্রাহীম হোসেন ইমন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. নাহিদুজ্জামান সাজ্জাদ, আইন ও শিক্ষক অধিকার সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান সাদী, সেমিনার ও সম্মেলন সম্পাদক অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন এবং মুক্তিযুদ্ধ ও জুলাইবিষয়ক সম্পাদক মো. শরফুদ্দিন নির্বাচিত হয়েছেন।

এমআর/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর