রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

১৪ হাজার প্রাথমিক শিক্ষকের যোগদানের তারিখ এগিয়ে ১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ১২:১৯ পিএম

শেয়ার করুন:

১৪ হাজার প্রাথমিক শিক্ষকের যোগদানের তারিখ এগিয়ে ১ অক্টোবর
সংগৃহীত ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশকৃত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষককে আগামী ২৯ অক্টোবর যোগদানের কথা বলা হলেও যোগদানের তারিখে পরিবর্তন এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন করে এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

‎রোববার (২ আগস্ট) সকালে মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর নিয়োগযোগ্য শূন্য পদে নির্বাচিত প্রার্থীগণ আগামী ১ অক্টোবর ২০২৬ তারিখে সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে যথাসময়ে নিয়োগপত্র প্রেরণ করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে যোগদানের পর পদায়ন এবং পরবর্তী সময়ে প্রশিক্ষণে প্রেরণ করা হবে। বিষয়টি সবার অবগতির জন্য প্রেরণ করা হলো।

‎এর আগে এই যোগদানের তারিখ আগামী ২৯ অক্টোবর নির্ধারিত হয়েছিল। গতকাল শনিবার মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগসংক্রান্ত এক জরুরি ভার্চুয়াল সভাশেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রাথমিকের জন্য সুপারিশ করা ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তদন্ত ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতাতে তা বিলম্বিত হয়েছে। আশা করি, আসন্ন ২৯ অক্টোবরে তাদের যোগদান করানো হবে।

পার্বত্য তিন জেলা ছাড়া ৬১ জেলায় গত ৯ জানুয়ারি একযোগে সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা হয়। এতে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। পরে চূড়ান্তভাবে ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। গত ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা এবং সনদ যাচাই সম্পন্ন হয়েছিল। এরপর সরকার প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের সিদ্ধান্ত নেয়। তবে এখন পর্যন্ত তাদের নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হয়নি।

‎এর আগে কয়েক দফায় নিয়োগ ও পদায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা।

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর