সনাতন বিদ্যার্থী সংসদ বাংলাদেশের অধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী সংসদ ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে গৌরব দাস সভাপতি এবং তন্ময় হাওলাদার অর্ণ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাখাল দেবনাথ বণি এবং সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র রায় রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৭৩ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
এছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অনিরুদ্ধ সরকার অম্লান, স্বরূপজিৎ রায়, উৎপল রায়, সাগর দাস, উৎপল সরকার, কালিদাস চন্দ্র রায়, সুজন রায় ও অভিজিৎ রায় চৌধুরী।
যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন প্রিয়ন্তী রায় পলী, শ্রীশান্ত রায় ও অতসী দাস। কোষাধ্যক্ষ করা হয়েছে শ্রী প্রান্ত বসুকে এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রী প্রণয়ন দাশ ও শ্রী শিমুল সরকার।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক তন্ময় হাওলাদার অর্ণ দায়িত্ব পালনে সবার সহযোগিতা চেয়ে বলেন, "সর্বদা যেন সনাতন বিদ্যার্থী সংসদের মূলনীতি, লক্ষ্য, উদ্দেশ্য ও শৃঙ্খলাকে শিরোধার্য করে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারি।"
সভাপতি গৌরব দাস বলেন, ‘আমাদের লক্ষ্য সনাতনী শিক্ষার্থীদের অধিকার ও ন্যায্য দাবির পক্ষে দৃঢ়ভাবে কাজ করা, ধর্মীয় জ্ঞানচর্চা ও শাস্ত্রসম্মত সংস্কার প্রতিষ্ঠা এবং সংগঠনের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া। আমি নিজেকে নেতা নয়, বরং এই পরিবারের একজন কর্মী ও প্রতিনিধি হিসেবেই দায়িত্ব পালন করতে চাই।’
এএইচ




