২০২৭ সালের এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল) নবম-দশম এবং এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স একাদশ-দ্বাদশ শিক্ষাক্রমের সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনের জন্য আগ্রহী শিক্ষকদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
মঙ্গলবার (২৮ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অনুমোদিত ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন শিক্ষাক্রমের প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন ও ব্যবস্থাপনা নির্দেশিকা-২০২৪’–এর ১.২ (ক) ধারা অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়নকারী ও মডারেটর মনোনয়নের জন্য গুগল ফরমের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে।
এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট শিক্ষাক্রমের প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনে আগ্রহী শিক্ষকরা আগামী ১৩ আগস্ট পর্যন্ত নির্ধারিত গুগল ফরম পূরণ করে আবেদন করতে পারবেন। এ জন্য ই-মেইল বা আবেদনপত্রের হার্ডকপি পাঠানোর প্রয়োজন নেই।
বোর্ড জানিয়েছে, আবেদন কেবল নির্ধারিত গুগল ফরমের মাধ্যমেই গ্রহণ করা হবে। আবেদন জমা দেওয়ার লিংক: https://forms.gle/aJJxy6PDBkmQHJBW8।
এম/এএইচ




