রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পদত্যাগ প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ০৪:২৭ পিএম

শেয়ার করুন:

পদত্যাগ প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি মন্ত্রী। তবে সংসদে বক্তব্য দেবেন বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) আন্ত: শিক্ষা বোর্ডের ভার্চুয়াল মিটিংয়ে পদত্যাগ প্রশ্নে এ জবাব দেন শিক্ষামন্ত্রী।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো হলো- দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

বিক্ষোভ শেষে একদল শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের দিকে রওয়ানা হলে পথে পুলিশি বাধার মুখে পড়েন। 

এ সময় তারা ‘দফা এক, দাবি এক মিলনের পদত্যাগ’ স্লোগান দেন। পাশাপাশি শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগানও দিতে দেখা যায়।

আন্দোলনে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা কমার্স কলেজ, তেজগাঁও কলেজসহ ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেন।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর