বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

এইচএসসির পদার্থবিজ্ঞানের দুই প্রশ্ন নিয়ে অভিযোগ, ব্যাখ্যা দিল বোর্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ০৯:৪৩ পিএম

শেয়ার করুন:

এইচএসসির পদার্থবিজ্ঞানের দুই প্রশ্ন নিয়ে অভিযোগের ব্যাখ্যা দিল বোর্ড

চলমান এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান বিষয়ের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকার অভিযোগ উঠেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত মূল্যায়ন নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থীদের স্বার্থ পুরোপুরি সংরক্ষণ করা হবে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

সোমবার আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্ন নিয়ে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত অভিযোগ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। পর্যালোচনায় সংশ্লিষ্ট প্রশ্নে কোনো ত্রুটি বা অসংগতি পাওয়া গেলে এমন ব্যবস্থা নেওয়া হবে, যাতে কোনো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হন। প্রয়োজনে ওই প্রশ্নগুলোর জন্য পূর্ণ নম্বর দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।

এদিকে, বিষয়টি নিয়ে গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকতে পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

এম/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর