বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জুলাই অভ্যুত্থান নিয়ে ফেসবুক পোস্ট, চবি শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ০৫:৩৬ পিএম

শেয়ার করুন:

জুলাই অভ্যুত্থান নিয়ে ফেসবুক পোস্ট, চবি শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী।

জুলাই গণ-অভ্যুত্থানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীর বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ, অভিযোগের সত্যতা যাচাই এবং সুপারিশসহ প্রতিবেদন দাখিলের জন্য উপাচার্য এ তদন্ত কমিটি গঠন করেছেন।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিনকে আহ্বায়ক, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামকে সদস্য এবং সহকারী প্রক্টর ড. মো. কামরুল হোসেনকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটিকে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন উপাচার্যের কাছে জমা দিতে বলা হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা অফিস আদেশে উল্লেখ করা হয়নি।

643f3615-1640-40d2-8565-0d7f19f51ba0

এর আগে, গত ৩ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই গণ-অভ্যুত্থানকে ব্যঙ্গ করে পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীর বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়। এর পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী বলেন, ‘আমি ব্যঙ্গাত্মক অর্থে (স্যাটায়ার) লিখেছিলাম, সিরিয়াসভাবে নয়। তবে জুলাইয়ে যারা মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছেন, রক্ত দিয়েছেন ও ত্যাগ স্বীকার করেছেন, তারা যদি আমার লেখায় কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর