বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক সোনারগাঁওয়ের বিলকিস

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, ১০:৫৩ এএম

শেয়ার করুন:

দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক সোনারগাঁওয়ের বিলকিস

দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক(মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ভট্টপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ তিনি দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন| শনিবার এ প্রতিযোগিতার ফালাফল ঘোষণা করা হয়।

এর আগে তিনি ১২ বার সোনারগাঁও উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, ৮ বার নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ জেলা প্রধান শিক্ষক ও ৪ বার ঢাকা বিভাগে শ্রেষ্ঠ বিভাগীয় প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

বি.আর বিলকিস দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা শিক্ষক সমিতি ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শুভেচ্ছা জানিয়েছেন।

result

আগামী ১৫ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে আনুষ্ঠানভাবে এ পদক প্রদান করবেন।

এ ব্যাপারে বি.আর বিলকিস বলেন, সবার অনুপ্রেরণা, ভালবাসা ও সমর্থন আমাকে আজ এ অবস্থানে নিয়ে এসেছে। এজন্য সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষার মানোন্নয়নে আমার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর