সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ০৫:১৭ পিএম

শেয়ার করুন:

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান
এইচএসসি ও সমমানের পরীক্ষা চলমান। ছবি: সংগৃহীত

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ও বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

কমিটি বলেছে, পরীক্ষা সংক্রান্ত সব সিদ্ধান্ত ও নির্দেশনা শুধু শিক্ষা মন্ত্রণালয়, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

বুধবার (৮ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সাধারণ জনগণের অবগতির জন্য জানানো যাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি’র নামে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৮ জুলাই দুপুর ১টা থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে—এমন একটি বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

আরও পড়ুন

আলিমে রেজিস্ট্রেশন করতে না পারা শিক্ষার্থীদের জন্য সুখবর

কমিটি স্পষ্ট করেছে, ওই বিভ্রান্তিকর বিজ্ঞপ্তির সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কিংবা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কোনো সম্পৃক্ততা নেই।

বিজ্ঞপ্তিতে সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জনস্বার্থে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এমএইচ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর