মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি, সরাসরি মনিটরিং হবে সব কেন্দ্র

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ০২:৪৪ পিএম

শেয়ার করুন:

অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি, সরাসরি মনিটরিং হবে সব কেন্দ্র
শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: ঢাকা মেইল

সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষার আয়োজনের প্রস্তুতির কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া কেন্দ্রীয়ভাবে মন্ত্রণালয় থেকে সারাদেশের সব কেন্দ্র মনিটরিং করা হবে। কেন্দ্রে নিয়োজিত পুলিশ কর্মকর্তার সঙ্গে থাকবে বডি ওর্ন ক্যামেরা।

বুধবার (১ জুলাই) দুপুরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হওয়া এই পরীক্ষায় সব বোর্ডের মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। মোট দুই হাজার ৬৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সকল কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে সিসিটিভি ক্যামেরা মনিটরিং সেল স্থাপন করা হয়েছে। মনিটরিং সেলে বসে দেশের যেকোনো প্রান্তের যেকোনো কেন্দ্রের পরীক্ষা মনিটরিং করা যাবে।

আরও পড়ুন

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ২০০ গজের মধ্যে প্রবেশ নিষিদ্ধ

এইচএসসি কেন্দ্র থাকবে নকল ও প্রভাবমুক্ত: শিক্ষামন্ত্রী

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পরীক্ষা কেন্দ্রে নিয়োজিত পুলিশ কর্মকর্তার কাছে বডি ওর্ন ক্যামেরা থাকবে। ফলে পরীক্ষা কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকবে।

শিক্ষামন্ত্রী জানান, কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তার কাছে বডি ওর্ন ক্যামেরা থাকবে। ফলে পরীক্ষা কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকবে। মোট ৭৭টি বিষয়ে ২১ দিনে পরীক্ষা সম্পন্ন হবে। যেদিন পরীক্ষা অনুষ্ঠিত হবে না, সেদিন প্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে। নকলের জন্য খ্যাত ভেন্যু কেন্দ্র বাতিল করা হয়েছে। 

বিইউ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর