মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ২০০ গজের মধ্যে প্রবেশ নিষিদ্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ০২:১৬ পিএম

শেয়ার করুন:

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ২০০ গজের মধ্যে প্রবেশ নিষিদ্ধ
ছবি: সংগৃহীত

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে ২০০ গজের মধ্যে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। রাজধানীর সব পরীক্ষা কেন্দ্রের বেধে দেওয়া সীমানার মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য সবার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। 

মঙ্গলবার (৩০ জুন) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক এক গণবিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে। 

গণবিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, আগামী ২ জুলাই থেকে ঢাকা মহানগরের বিভিন্ন কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

আগামী ২ জুলাই থেকে পরীক্ষা চলাকালীন এ আদেশ কার্যকর থাকবে বলেও জানানো হয়।
 
এমআইকে/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর