সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

কুবিতে ১১ জুলাই ‘প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, কুবি
প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ০৯:৪৬ পিএম

শেয়ার করুন:

কুবিতে ১১ জুলাই ‘প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি
২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের সময় ১১ জুলাই ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি চলাকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনা ঘটে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দিনটি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৯ জুন) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১১০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের সময় ১১ জুলাই ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি চলাকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনা ঘটে। এ সময় গুলি, টিয়ার শেল ও লাঠিচার্জে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। ঘটনার পর বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য অনুযায়ী, ওই ঘটনার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন দেশব্যাপী শিক্ষার্থীদের আন্দোলনে নতুন গতি সঞ্চার করে।

এর আগে, ২০২৫ সালের ১১ জুলাই বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘জুলাই গণ–অভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস ১১ জুলাই’ শীর্ষক স্মরণসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ১১ জুলাইকে ‘জুলাই আন্দোলনের প্রথম প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করিম বলেন, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট ১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। ওই দিন কী ধরনের কর্মসূচি পালিত হবে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরে সিদ্ধান্ত নেবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর