শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

ইউরোপে উচ্চশিক্ষা নিয়ে দুদিনব্যাপী ‘অ্যাপ্লিকেশন ডে’ শুরু ২০ জুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ১০:৫৪ পিএম

শেয়ার করুন:

ইউরোপে উচ্চশিক্ষা নিয়ে দুদিনব্যাপী ‘অ্যাপ্লিকেশন ডে’ শুরু ২০ জুন

ইউরোপে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আগামী ২০ ও ২১ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে ২০২৬’। রাজধানীর বনানীতে দুদিনব্যাপী এই আয়োজন করছে শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান এডুকেশন অ্যাট।

আয়োজকরা জানায়, অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজেদের একাডেমিক প্রোফাইল মূল্যায়নের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে সরাসরি আবেদন করার সুযোগ পাবেন। একই সঙ্গে উচ্চশিক্ষা, স্কলারশিপ, ভিসা প্রসেসিং এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে পারবেন।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে সাইপ্রাস, ডেনমার্ক, ফিনল্যান্ড, গ্রিস, হাঙ্গেরি, মাল্টা, আয়ারল্যান্ড, ইতালি, যুক্তরাজ্য ও সুইডেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ এবং প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হবে। ফলে এক ছাদের নিচেই ইউরোপের বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থা ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। 

আয়োজকরা জানান, অনেক বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াও মিডিয়াম অব ইন্সট্রাকশন (এমওআই) ভিত্তিক আবেদনের সুযোগ রয়েছে। এছাড়া দীর্ঘ স্টাডি গ্যাপ থাকা শিক্ষার্থীরাও নির্দিষ্ট শর্তে আবেদন করতে পারবেন।


বিজ্ঞাপন


শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা হিসেবে রাখা হয়েছে আইইএলটিএস ফি ক্যাশব্যাক, ফ্রি অ্যাকোমোডেশন, স্কলারশিপ, স্মার্টওয়াচ এবং ফ্যামিলি ভিসা সংক্রান্ত সহায়তাসহ বিভিন্ন আকর্ষণীয় অফার। পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্য থেকে নির্বাচিত বিজয়ীরা ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান ভ্রমণের টিকিটসহ বিনামূল্যে ভ্রমণের সুযোগ পাবেন।

দুই দিনব্যাপী এ আয়োজন প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রাজধানীর বনানী ২৭ নম্বর সড়কের ‘এ’ ব্লকের ৪৫ নম্বর বাড়ির চতুর্থ তলার ‘এ৪’ ফ্ল্যাটে।

আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কোনো নিবন্ধন ফি প্রয়োজন হবে না। আগ্রহী শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষাগত সনদ ও অন্যান্য কাগজপত্র সঙ্গে নিয়ে সরাসরি উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
 
এমআর/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর