মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তন আনা হবে: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৮:০৯ পিএম

শেয়ার করুন:

boby
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চারটি মূল স্তম্ভে ব্যাপক সংস্কার আনা হচ্ছে। 

এর মধ্যে রয়েছে নতুন কারিকুলামের আধুনিকায়ন, শিক্ষকদের মানোন্নয়ন, জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ, বিভিন্ন শিক্ষা ধারার সমন্বয় এবং প্রযুক্তির কার্যকর সংযোজন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর র‍্যাডিসন ব্লু হোটেলে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন আয়োজিত আয়োজিত ক্যামব্রিজ প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট বাংলাদেশ লিমিটেড লঞ্চ ইভেন্টে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মধ্যেই দেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটি সুস্পষ্ট ও দীর্ঘমেয়াদি ভিশন নির্ধারণ করেছে। এই ভিশনের মূল লক্ষ্য হলো বিশ্বমানের নাগরিক তৈরি, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং শিক্ষাকে আরও কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর করে তোলা।

তিনি বলেন, বর্তমানে দেশে ২৭টিরও বেশি ধরনের শিক্ষা ধারা চালু রয়েছে। এসব ধারার শিক্ষার্থীদের জন্য একটি অভিন্ন ন্যূনতম মানদণ্ড নিশ্চিত করা প্রয়োজন, যাতে মাদরাসা, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মৌলিক জ্ঞান ও দক্ষতার ক্ষেত্রে সমান সুযোগ পায়।

ববি হাজ্জাজ বলেন, শিক্ষকই শিক্ষা ব্যবস্থার প্রধান চালিকাশক্তি। শিক্ষক ছাড়া শিক্ষা ব্যবস্থার কার্যকর উন্নয়ন সম্ভব নয়। তাই দেশের বিপুলসংখ্যক শিক্ষকের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।


বিজ্ঞাপন


তিনি জানান, শিক্ষকদের দক্ষতা উন্নয়নে আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ব্রিটিশ হাইকমিশন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর