সোমবার, ১৫ জুন, ২০২৬, ঢাকা

শিক্ষার্থীদের কক্ষে উপাসনালয় নয়, দ্রুত সংস্কার হবে জাবির মন্দির

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৭:৫১ পিএম

শেয়ার করুন:

শিক্ষার্থীদের কক্ষে উপাসনালয় নয়, দ্রুত সংস্কার হবে জাবির মন্দির

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অতিদ্রুত সময়ের মধ্যে কেন্দ্রীয় মন্দিরের সংস্কার করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য(প্রশাসন) অধ্যাপক ড . মুহম্মদ নজরুল ইসলাম। আবাসিক হলে প্রার্থনা কক্ষ বা উপাসনালয় স্থাপন করা বিশ্ববিদ্যালয় নিয়ম বহির্ভূত বলে জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৫ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য, ট্রেজারার অধ্যাপক আব্দুর রব, আবাসিক হলের প্রভোস্টবৃন্দ, রেজিস্ট্রার, জাকসু ও হল সংসদ, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের একাধিক প্রভোস্ট জানান, হলে অনেক সময় সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা প্রার্থনা কক্ষে দাবি করেন কিন্তু রুম সংকট এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম না থাকায় এটা দেওয়া সম্ভব হয়নি। এজন্য দ্রুত সময়ের মধ্যে কেন্দ্রীয় মন্দিরের সংস্কার করা প্রয়োজন। যাতে তাদের উপাসনা করার নির্দিষ্ট জায়গা হয়।

বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের প্রভোস্ট আব্দুল হালিম বলেন, আমার কাছেও হলের কয়েকজন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা একটি উপাসনা কক্ষ দাবি করেছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ে নিয়ম অনুযায়ী সেটা দেওয়া সম্ভব হয়নি। এছাড়াও হলে বিভিন্ন ধর্মাবলম্বীর শিক্ষার্থীরা অবস্থান করে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা উপাসনা কক্ষ দেওয়াও সম্ভব নয়। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত গ্রহণ করবে।

এসময় জাকসু জিএস মাজহারুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির সংস্কারে গড়িমসি করায় আজ হলে হলে উপাসনা কক্ষ তৈরি প্রবণতা সৃষ্টি হয়েছে। আবাসিক হলের কক্ষগুলো শিক্ষার্থীদের অধিকার। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনোই পলিটিক্যাল ব্লক, প্রার্থনা কক্ষ কিংবা অন্য কোনো কাজে দিতে পারে না। বিশ্ববিদ্যালয় নীতিমালা অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার আহ্বান জানাচ্ছি।


বিজ্ঞাপন


জাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড . মুহম্মদ নজরুল ইসলাম বলেন, কোনো হলেই আলাদাভাবে উপাসনা কক্ষ দেওয়ার কোনো নিয়ম নেই। তবে আমরা এই সমস্যা দূরীকরণের জন্য অতি দ্রুতই কেন্দ্রীয় মন্দির সংস্কার করে সবার প্রার্থনার জন্য উপযোগী করে দেব। এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর