বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পঞ্চম সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।
গত বৃহস্পতিবার (১১ জুন) ইউজিসিতে অনুষ্ঠিত ১৮৭তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞাপন
অনুমোদিত বাজেট অনুযায়ী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য ৩৫২ কোটি ১২ লাখ টাকা রাজস্ব বাজেট বরাদ্দ রাখা হয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় বাকৃবির চেয়ে বেশি বরাদ্দ পেয়েছে।

কৃষি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে বাকৃবির এই বরাদ্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, গবেষণা, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন একাডেমিক সুবিধা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ইউজিসি অনুমোদিত বাজেটে দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য মোট ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ৩৫২ কোটি ১২ লাখ টাকা পেয়ে কৃষিভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও অন্যতম সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানের অবস্থান ধরে রেখেছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইউজিসির মোট অনুমোদিত বাজেটের পরিমাণ ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকা।
প্রতিনিধি/এসএস




