বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ঢাকা

জকসুর উদ্যোগে ক্যারিয়ার উন্নয়নে এআই কোর্স

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৬:৫৫ এএম

শেয়ার করুন:

ju
ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে এবং স্কিল জবসের সহযোগিতায় এআই (কৃত্তিম বুদ্ধিমত্তা) ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোর্স চালু হতে যাচ্ছে।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১৭ জুন থেকে এই কোর্সের ক্লাস শুরু হবে। এতে এআই ফর রাইটিং অ্যান্ড কমিউনিকেশন, প্রেজেন্টেশন উইথ এআই, এআই ফর স্টাডি অ্যান্ড রিসার্চ, ওয়েবসাইট মার্কেটিং উইথ এআই ও এআই ফর ক্যারিয়ার অ্যান্ড প্রোডাক্টিভিটিসহ সকল ধরনের এআইয়ের কাজ শেখানো হবে।


বিজ্ঞাপন


কোর্সটি অনলাইনের মাধ্যমে ৫ ঘণ্টায় শেষ হবে। কোর্সটিতে লাইভ ও রেকর্ড ক্লাস করা যাবে।

এ বিষয়ে জকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) রিয়াজুল ইসলাম বলেন, ‘নির্বাচনের সময় আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার যে ইশতেহার দিয়েছিলাম, তারই ধারাবাহিকতায় বিভিন্ন দক্ষতাভিত্তিক কোর্স চালু করেছি। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সফট স্কিল ও হার্ড স্কিল- এই দুই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বর্তমানে হার্ড স্কিলের কার্যক্রম চলমান রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা ইউনিসেফের সঙ্গে চুক্তি করেছি। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও ৮-১০টি নতুন কোর্স চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া আরও একটি প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের চুক্তি সম্পন্ন হয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন দক্ষতামূলক কোর্সের আয়োজন করা হবে। আমরা নামমাত্র কোর্স ফি নিয়ে বা অনেক সময় বিনামূল্যে শিক্ষার্থীদের জন্য এই দক্ষতামূলক কোর্সের সুযোগ করে দিচ্ছি। যাতে করে একজন শিক্ষার্থী করপোরেট জগতে প্রবেশের জন্য যেসব মৌলিক দক্ষতা প্রয়োজন, আমরা সেগুলো অর্জনে সহায়তা করতে চাই। এরই ধারাবাহিকতায় এআই ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোর্স চালু করা হয়েছে।

কোর্সটির আয়োজক জকসুর কার্যনির্বাহী সদস্য মো. আব্দুল্লাহ আল ফারুক বলেন, ‘বর্তমান সময়ে এআই সম্পর্কে দক্ষতা অর্জন করা আর বিলাসিতা নয়, বরং সময়ের চাহিদা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করতে জকসু ও স্কিল জবসের যৌথ উদ্যোগে ‘এআই ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট’ কোর্সের আয়োজন করা হয়েছে।’


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ‘আমরা চাই শিক্ষার্থীরা এআইকে শুধু জানুক না, বরং নিজেদের পড়াশোনা, গবেষণা ও ক্যারিয়ার উন্নয়নে কার্যকরভাবে ব্যবহার করতে শিখুক। আশা করি এই কোর্স শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর