মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ঢাকা

মাদরাসা কৃষি শিক্ষকদের গ্রেড সংশোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ০৮:৪০ পিএম

শেয়ার করুন:

মাদ্রাসার কৃষি শিক্ষকদের গ্রেড সংশোধন

মাদরাসার কৃষি বিষয়ের সহকারী শিক্ষকদের নিয়োগযোগ্যতা, বেতন স্কেল ও গ্রেড পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
 
মঙ্গলবার (৯ জুন) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান (ভোকেশনাল, বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ও ডিপ্লোমা) এবং বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬-এর পরিশিষ্ট অনুযায়ী সহকারী শিক্ষক (কৃষি) পদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বেতন-গ্রেডে সংশোধন আনা হয়েছে।
 
প্রজ্ঞাপন অনুযায়ী, গ্রেড-১০-এ নিয়োগ পেতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি, কৃষি অর্থনীতি, মৎস্য, পশুপালন, কৃষি প্রকৌশল, বনবিদ্যা, পরিবেশ বিজ্ঞান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মৃত্তিকা বিজ্ঞান অথবা ডিভিএমসহ নির্ধারিত বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। একই সঙ্গে ন্যূনতম তিন বছর মেয়াদি কৃষি ডিপ্লোমা বা সমমানের শিক্ষাগত যোগ্যতাও বিবেচনায় নেওয়া হবে। এ গ্রেডের বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।
 
এছাড়া গ্রেড-১১-এ নিয়োগের জন্য উদ্ভিদবিদ্যা বা প্রাণিবিদ্যা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ক্ষেত্রে পুরো শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ, তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। গ্রেড-১১-এর বেতন স্কেল ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বিএড ডিগ্রিধারীরা গ্রেড-১০ অনুযায়ী বেতন-সুবিধা পাবেন।
 
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সহকারী শিক্ষক (কৃষি) পদের জন্য বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে। তবে ইনডেক্সধারী প্রার্থীদের ক্ষেত্রে এ বয়সসীমা শিথিলযোগ্য হবে।

এম/ক.ম  

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর