মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ঢাকা

নিখোঁজ পিতার সন্ধান চান জবি শিক্ষার্থী তৈমুর

জবি প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ০৫:২০ পিএম

শেয়ার করুন:

নিখোঁজ পিতার সন্ধান চান জবি শিক্ষার্থী তৈমুর
নিখোঁজ মোবারক হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকার ফার্মগেট এলাকার পশ্চিম তেজতুরী বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মোবারক হোসেন (৬৯) নামে এক বৃদ্ধ তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন।

গত শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যদের দাবি, গত তিন দিন ধরে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


পরিবার আরও জানায়, বয়সজনিত কারণে তার মস্তিষ্কে কিছু সমস্যা রয়েছে এবং তিনি চিকিৎসাধীন ছিলেন। তিনি নিয়মিত নামাজের জন্য মসজিদে যেতেন এবং সবসময় সঙ্গে মোবাইল ফোন রাখতেন। তবে গত শনিবার দুপুর থেকে তাঁর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৈশ্যনুরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের কাছে একটি জিডি করা হয়েছে। আমরা বিষয়টি হেডকোয়ার্টারসহ বিভিন্ন মাধ্যমে জানিয়েছি এবং মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চলছে।

উল্লেখ্য, নিখোঁজ ব্যক্তির পরনে ছিল হালকা লেমন রঙের পাঞ্জাবি ও কালো জুতা। তার মুখে সাদা দাড়ি, উচ্চতা মাঝারি, স্বাস্থ্যবান গড়নের এবং মুখে অল্পসংখ্যক দাঁত রয়েছে।

কেউ তার সন্ধান পেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তৈমুর খান মবিনের সঙ্গে ০১৭৩৮৪৮২৩৭১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।


বিজ্ঞাপন


এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর