জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অন-ক্যাম্পাস মাস্টার্স ফাইনাল প্রোগ্রামে ভর্তির অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১৯ জুলাই ২০২৬ রাত ১২টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন।
মঙ্গলবার (৯ জুন) স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ফকির রফিকুল আলম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের ভর্তি-সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি হিসেবে ১ হাজার টাকা সোনালী সেবা বা নির্ধারিত মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে আগামী ২৩ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে।
এতে আরও জানানো হয়, লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্র পরবর্তী সময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
ভর্তি কার্যক্রমের আওতায় ফ্যাকাল্টি অব হিউম্যানিটিস অ্যান্ড ল’, সোশ্যাল সায়েন্সেস, ন্যাচারাল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি, বায়োলজিক্যাল অ্যান্ড আর্থ সায়েন্সেস এবং বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে মোট ২১টি বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে।
বিজ্ঞাপন
এ ছাড়া গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য সব শর্ত অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এম/এমআই




