রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি
প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ০৫:৪২ পিএম

শেয়ার করুন:

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল

ইবি মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেন। 

রোববার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।  


বিজ্ঞাপন


প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে মেহেরপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ (সংশোধিত-২০২৫) এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহা. তোজাম্মেল হোসেনকে আগামী চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এ পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন। পাশাপাশি ভোগ করবেন পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।

নতুন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেন বলেন, আমাকে যোগ্য মনে করে উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো। এ ব্যাপারে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, এর পূর্বে অধ্যাপক ড. মোহা. তোজাম্মেল হোসেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদের সভাপতি এবং বর্তমানে ইউট্যাব ইবি শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর