২০২৬-২৭ অর্থবছরের সরকারি বাজেটে সর্বোচ্চ বরাদ্দ করা হবে শিক্ষা খাতে, যা টাকার অংকে এক লাখ ২৩ হাজার কোটি টাকা বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, এবারের বাজেটে জিডিপির সাড়ে ৩ শতাংশ বরাদ্দ চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়৷ সেই চাওয়া অনুযায়ী ২ শতাংশ বরাদ্দের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী, যা আগের অর্থবছরের চেয়ে শূন্য দশমিক ৩১ শতাংশ বেশি। এছাড়া, শিক্ষা খাতে এ বরাদ্দ পর্যায়ক্রমে ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকশেষে এ কথা জানান তিনি।
বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসরের টাকা দেওয়া বন্ধ রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, এখান থেকে কয়েক হাজার কোটি টাকা তছরুপ করা হয়েছে।
পাশাপাশি, আগামী এক মাসের মধ্যে একটি থোক বরাদ্দ থেকে শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসরকালীন ভাতা আবার চালুর কথা জানান এহছানুল হক মিলন।
ক.ম/




