মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ঢাকা

রসায়নে দেশ সেরা জাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি
প্রকাশিত: ০২ জুন ২০২৬, ০২:১৮ পিএম

শেয়ার করুন:

রসায়নে দেশ সেরা জাবি

আন্তর্জাতিক গবেষণা মূল্যায়ন সূচক নেচার ইনডেক্সের (Nature Index) সর্বশেষ র‌্যাংকিংয়ে রসায়ন বিষয়ে বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগ।

ফেব্রুয়ারি ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ে প্রকাশিত গবেষণার ভিত্তিতে এই র‌্যাংকিং প্রকাশ করা হয়েছে। ন্যাচারাল সায়েন্স ও হেলথ সায়েন্সের ১৪৫টি আন্তর্জাতিক মানসম্পন্ন জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধের তথ্যের ওপর ভিত্তি করে সূচকটি তৈরি করা হয়। বৈশ্বিক গবেষণার মান মূল্যায়নে নেচার ইনডেক্সকে অন্যতম স্বীকৃত সূচক হিসেবে বিবেচনা করা হয়।


বিজ্ঞাপন


এ অর্জনে রসায়ন বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, রসায়ন বিভাগের শিক্ষক ও গবেষকদের নিরলস প্রচেষ্টা এবং আন্তর্জাতিক মানের গবেষণা কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এ অর্জন এসেছে। এ সাফল্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনন্দিত।

তিনি রসায়ন বিভাগের অব্যাহত সাফল্য কামনা করেন।

এ ছাড়া একই সূচকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বায়োলজিক্যাল সায়েন্সেসে দেশে ১৬তম, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসে ১১তম এবং হেলথ সায়েন্সেসে ১৮তম অবস্থানে রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর