রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

জাল সনদের অভিযোগে আরও ২৪ শিক্ষককে শোকজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৩:৫৯ পিএম

শেয়ার করুন:

জাল সনদের অভিযোগে আরও ২৪ শিক্ষককে শোকজ
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) যাচাইয়ে জাল সনদের সত্যতা পাওয়ায় আরও ২৪ জন কলেজশিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। একই সঙ্গে তাদের এমপিও সুবিধা বাতিল, সরকারি অর্থ ফেরত আদায় এবং মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

রোববার (২৪ মে) মাউশির বেসরকারি কলেজ শাখা-৩–এর সহকারী পরিচালক মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত এক দাফতারিক আদেশে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


আদেশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা থেকে ৮৫ জন জাল বা ভুয়া সনদধারী শিক্ষকের তালিকা পাঠানো হয়েছে। এনটিআরসিএর যাচাইয়ে তাদের প্রত্যয়নপত্র জাল বলে প্রমাণিত হয়েছে।

তালিকাভুক্তদের মধ্যে কলেজ পর্যায়ের ২৪ জন এবং স্কুল পর্যায়ের ৬১ জন শিক্ষক রয়েছেন। জাল প্রত্যয়নপত্রধারীদের বিরুদ্ধে এমপিও বাতিল, বেতন-ভাতা বাবদ নেওয়া সরকারি অর্থ ফেরত আদায় এবং আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এম/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর