মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপক পদে পদোন্নতির জন্য বিষয়ভিত্তিক খসড়া তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তালিকায় ১৪তম থেকে ২৩তম এবং ২৫তম বিসিএস ব্যাচের ১১৮ জন শিক্ষা ক্যাডার কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
শনিবার (২৩ মে) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এ তালিকায় বিভিন্ন বিষয়ের সহযোগী অধ্যাপকদের নাম স্থান পেয়েছে। একইসঙ্গে তালিকাভুক্ত কোনো কর্মকর্তা মৃত্যুবরণ করে থাকলে বা চাকরি থেকে অব্যাহতি নিয়ে থাকলে সে তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে অধিদফতরকে জানাতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া যেসব সহযোগী অধ্যাপকের নামের পাশে এসিআর না থাকার মন্তব্য রয়েছে, তাদের আগামী ৭ জুনের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে এসিআর জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
খসড়া তালিকায় আরও বলা হয়েছে, কোনো কর্মকর্তার নাম বাদ পড়লে কিংবা বর্তমান কর্মস্থল, পদোন্নতি অথবা পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানের তারিখে ভুল থাকলে প্রয়োজনীয় প্রমাণপত্রসহ আগামী ৭ জুনের মধ্যে সরাসরি ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে।
এম/ক.ম




