বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

বাকৃবিতে ঈদুল আজহার ছুটি ১০ দিন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বাকৃবি
প্রকাশিত: ২০ মে ২০২৬, ১০:২৮ পিএম

শেয়ার করুন:

বাকৃবিতে ঈদুল আযহার ছুটি ১০ দিন

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটিতে যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। শিক্ষার্থীদের আগামী ২৪ মে সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে।

বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আগামী ২৫ মে হতে ৩ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে। তবে, জরুরি দাফতরিক কার্যক্রম ও শিক্ষার্থীদের স্বার্থে সংশ্লিষ্ট বিভাগ/শাখা/অফিস/হল প্রধানের অনুমতি নিয়ে কিছু কার্যক্রম ন্যূনতম সংখ্যা কর্মচারীর সাহায্যে চালু থাকবে।

বিশেষভাবে হেলথ কেয়ার সেন্টার শুধু ঈদের দিন এবং ঈদের পরের দিন বন্ধ থাকবে। এছাড়া খামার ব্যবস্থাপনা শাখা, ডেয়রি ফার্ম, পোল্ট্রি ফার্ম, কৃষিতত্ত্ব খামার, গবেষণাগার, উদ্যানতত্ত্ব খামার, ফিশফার্ম, কৃত্রিম প্রজনন কেন্দ্র, গ্যারেজ অ্যান্ড ওয়ার্কশপ, ভেটেরিনারি টিচিং হাসপাতাল, ওয়েদার ইয়ার্ড, যন্ত্র সংরক্ষণ শাখা (পিএবিএক্স), স্বাস্থ্য প্রতিষেধক শাখা এবং আইসিটি সেলের কাজ ন্যূনতম সংখ্যক কর্মচারীর সাহায্যে চালু থাকবে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কার্যক্রম নিয়মিত চলবে।

জরুরি প্রয়োজনে কোনো কর্মচারীকে ছুটি বা বন্ধের দিনেও কাজে নিয়োজিত রাখা যেতে পারে। এছাড়া বিভিন্ন বিভাগ, শাখা, অফিস ও খামারে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ছুটি পর্যায়ক্রমে ভোগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর