বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে নতুন পরিচালক নওসের আলীর যোগদান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৬:৩১ পিএম

শেয়ার করুন:

education News
অধ্যাপক মো. নওসের আলী। -ফাইল ছবি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দফতরের নতুন পরিচালক হিসেবে যোগদান করেছেন অধ্যাপক মো. নওসের আলী। বুধবার (২০ মে) তিনি নতুন পদে যোগদান করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের আলোকে বিশ্ববিদ্যালয়ের (পরিকল্পনা ও উন্নয়ন ) দফতরের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।


বিজ্ঞাপন


যোগদানকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান নতুন পরিচালককে স্বাগত জানান।

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজীসহ সংশ্লিষ্ট বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অধ্যাপক মো. নওসের আলী ২২তম বিসিএস (শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)-এর উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।


বিজ্ঞাপন


শিক্ষা প্রশাসন ও পরিকল্পনাখাতে অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তার যোগদান বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

বিইউ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর