রোববার, ৩১ মে, ২০২৬, ঢাকা

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৮:০৫ পিএম

শেয়ার করুন:

ju
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ কর্মসূচির একটি মুহূর্ত। ছবি- প্রতিনিধি

বহুল প্রত্যাশিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অঙ্গীকারবদ্ধ জানিয়ে এ নিয়ে অপপ্রচার রোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে লিফলেট বিতরণ করেছে জবি শাখা ছাত্রদল।

সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবন এলাকা থেকে এ কার্যক্রম শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ চালানো হয়। 


বিজ্ঞাপন


এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্যসচিব সামসুল আরেফিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক; কে এম মাহমুদ হাসান, রফিকুল ইসলাম রফিক, ইয়াকুব শেখ অনিক, রাশেদ আমিন, আমিরুল ইসলাম বাবু, আবদুল জলিলসহ অন্যান্য সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিল। তাছাড়া ফয়জুন্নেছা চৌধুরানী রানী হলের নেতৃবৃন্দসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।

বিতরণকৃত লিফলেটে গণভোটের চারটি প্রশ্নের ব্যাখ্যা তুলে ধরে বিএনপির অবস্থান স্পষ্ট করা হয়। 

ju2

এতে বলা হয়, জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে গণভোটের ‘খ’ নং প্রশ্নের কিছু অংশ জুলাই সনদের ১৮ ও ১৯ নং অনুচ্ছেদের পরিপন্থী এবং তা নিয়ে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল আপত্তি জানিয়েছিল বলেও উল্লেখ করা হয়।


বিজ্ঞাপন


লিফলেটে বলা হয়, বিএনপি ১০০ সদস্যবিশিষ্ট উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়ে সংসদের আসন সংখ্যার অনুপাতে প্রতিনিধিত্ব চায়। এছাড়া জনগণের সরাসরি ভোটে নির্বাচিত নয়, এমন উচ্চকক্ষের কাছে সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয় পাঠানোর বিরোধিতা করে দলটি।

এতে আরও উল্লেখ করা হয়, জুলাই সনদের ১৮ ও ১৯ নং অনুচ্ছেদের নোট অংশ অনুযায়ী কোনো রাজনৈতিক দল নির্বাচনি ইশতেহারে উল্লেখপূর্বক জনগণের ম্যান্ডেট লাভ করলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

লিফলেটে গণভোটের ‘ক’, ‘গ’ ও ‘ঘ’ নং প্রশ্নের বিষয়ে বিএনপির পূর্ণ সমর্থনের কথাও তুলে ধরা হয়। সেখানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং অন্যান্য সংস্কার বাস্তবায়নে বিএনপির অঙ্গীকারের কথা বলা হয়।

ছাত্রদল নেতাকর্মীদের দাবি, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াতে একটি দেশবিরোধী গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারের জবাব দিতেই শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর