রোববার, ৩১ মে, ২০২৬, ঢাকা

বাকৃবিতে ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হলের উদ্বোধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বাকৃবি
প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৬:২৫ পিএম

শেয়ার করুন:

বাকৃবিতে ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হলের উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ব্রহ্মপুত্র নদের তীরে নির্মিত ‘ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (১৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পুরাতন আমেরিকান কলোনিতে উক্ত কনফারেন্স হলের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূইঁয়া।


বিজ্ঞাপন


উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস)-এর পরিচালক প্রফেসর ড. মো: হাম্মাদুর রহমান, এবং অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহযোগী পরিচালক প্রফেসর ড. মুহাম্মাদ জাভিদুল হক ভূইঁয়া।

উক্ত অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি-এর আঞ্চলিক প্রধান (ময়মনসিংহ) মো: হুমায়ুন মিয়া শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিনি বাকৃবির বিভিন্ন উন্নয়ন কাজে ব্যাংকের সহযোগিতা উল্লেখ করে ভবিষ্যতেও এই সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দেন। এসময় কনফারেন্স হলের জন্য দুইটি ১০০ ইঞ্চি স্মার্ট টিভি ভাইস-চ্যান্সেলরের নিকট হস্তান্তর করেন।

প্রধান পৃষ্ঠপোষক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূইঁয়া পূবালী ব্যাংকসহ সকল সহযোগী প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান। তিনি বাউরেসের পরিচালক ও তার টিমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মানের আরও কিছু প্রয়োজনীয় স্থাপনা নির্মাণের আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন ইন্সটিটিউট/বিভাগের পরিচালক ও প্রধানবৃন্দ, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রক্টর, সহকারী প্রক্টর এবং অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর