মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

ডুয়েটে ভর্তি আবেদন শুরু, চলবে ২২ জুন পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৭:০৪ পিএম

শেয়ার করুন:

DUET
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ (ডুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হয়েছে। 

আজ মঙ্গলবার (১২ মে) সকাল ৮টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। চলবে আগামী ২২ জুন বিকেল ৩টা পর্যন্ত। আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ১ হাজার ৫০০ টাকা ফি জমা দিয়ে আবেদন করতে পারবেন।


বিজ্ঞাপন


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক, দাখিল বা সমমান পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর অথবা ৫.০০ স্কেলে জিপিএ ৩.০০ থাকতে হবে।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, অ্যাগ্রিকালচার বা আর্কিটেকচার পরীক্ষায় গড়ে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর অথবা ৪.০০ স্কেলে সিজিপিএ ৩.০০ অর্জন করতে হবে। শুধুমাত্র ২০২৪ ও পরবর্তী বছরে ডিপ্লোমা পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে এ শর্ত শিথিলযোগ্য বলে জানানো হয়েছে।

ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। বিকাশ, রকেট কিংবা অগ্রণী ব্যাংকের মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।


বিজ্ঞাপন


মেকানিক্যাল (ME), আইপিই (IPE) ও এমএমই (MME) বিভাগের আবেদনকারীদের জন্য একটি আবেদনেই পছন্দক্রম উল্লেখ করার সুযোগ রাখা হয়েছে। তবে একাধিক বিভাগে পরীক্ষা দিতে চাইলে পৃথক আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রসপেক্টাস পাওয়া যাবে ডুয়েট ভর্তি ওয়েবসাইট⁠-এ।

এম/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর