মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

অনার্স তৃতীয় বর্ষের খাতা পুনঃমূল্যায়ন আবেদন ১৩ মে থেকে, যেভাবে করবেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

NU
জাতীয় বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

আগামী ১৩ মে থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফল পুনঃমূল্যায়নের আবেদন। এ কার্যক্রম চলবে আগামী ২ জুন পর্যন্ত। 

মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তি বলছে, ফল পুনঃমূল্যায়নের জন্য শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। এরপর পে-স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ফি জমা দিতে হবে।

এছাড়া সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নগদ, বিকাশ, রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা এবং ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করেও ফি পরিশোধের সুযোগ থাকবে। সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ নিজ অ্যাকাউন্ট থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করেও আবেদন করতে পারবেন।

নির্ধারিত সময়ের আগে বা পরে আবেদন ফরম পূরণ, পে-স্লিপ ডাউনলোড কিংবা ফি জমা দেওয়া যাবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্য কোনো ব্যাংক ফরম ব্যবহার করে টাকা জমা দিলে সৃষ্ট জটিলতার দায়ও বিশ্ববিদ্যালয় নেবে না।

প্রতিটি পত্রের পুনঃমূল্যায়ন ফি নির্ধারণ করা হয়েছে ১২০০ টাকা। আবেদন ফরম বা পে-স্লিপের কপি বিশ্ববিদ্যালয়ে পাঠানোর প্রয়োজন নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


বিজ্ঞাপন


এম/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর