মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

১০ কলেজে শিক্ষা ক্যাডার পদ সৃজনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ মে ২০২৬, ০২:৫২ পিএম

শেয়ার করুন:

Maushi dhakamail
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) এর লোগো।

জাতীয়করণকৃত ১০টি কলেজে শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নতুন পদ সৃজনের প্রস্তাব চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। এ বিষয়ে সংশ্লিষ্ট কলেজগুলোকে আগামী ১৯ মে’র মধ্যে বিস্তারিত প্রস্তাব পাঠাতে বলা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) মাউশির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারিকৃত কলেজ ‘শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা, ২০১৮’ অনুযায়ী কলেজভিত্তিক পদ সৃজনের কার্যক্রম শুরু হয়েছে। এ জন্য নির্ধারিত ছক অনুসরণ করে প্রস্তাবনা তৈরি করতে হবে এবং তা ৪ কপি বাইন্ডিং বই আকারে উপ-পরিচালক (এইচআরএম), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, ঢাকায় জমা দিতে হবে।

এছাড়া প্রস্তাবের সফট কপিও [email protected] ই-মেইলে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এম/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর