সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

জাবিতে ‘কুরআন দিবস’ উপলক্ষে ছাত্রশিবিরের কুরআন বিতরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি
প্রকাশিত: ১১ মে ২০২৬, ১০:৫৯ পিএম

শেয়ার করুন:

জাবিতে ‘কুরআন দিবস’ উপলক্ষে ছাত্রশিবিরের কুরআন বিতরণ

ঐতিহাসিক ‘কুরআন দিবস’ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাবি শাখা। 

সোমবার (১১ মে) ‘অর্থসহ কুরআন উপহার কর্মসূচি ২০২৬’ শীর্ষক এই আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের হাতে কুরআন তুলে দেওয়া হয়।


বিজ্ঞাপন


সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন মহুয়া মঞ্চ এলাকায় এই কর্মসূচি শুরু হয়ে চলে বিকেল ৩টা পর্যন্ত। এ সময় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মাঝে বাংলা ও ইংরেজি অনুবাদসহ প্রায় ৮০০ কপি পবিত্র কুরআন বিতরণ করেন শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

কর্মসূচির বিষয়ে শাখা ছাত্রশিবিরের ছাত্রকল্যাণ সম্পাদক শফিউজ্জামান শাহীন বলেন, ‘প্রতি বছরের মতো এবারও ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে আমরা শিক্ষার্থীদের মাঝে কুরআন উপহার দিচ্ছি। এ কর্মসূচির মাধ্যমে দিবসটিকে স্মরণীয় করে রাখা এবং শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার চেষ্টা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা যেন একাডেমিক শিক্ষার পাশাপাশি সঠিক জীবনদর্শন সম্পর্কে জানতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক ও গঠনমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’

সমাপনী কর্মসূচিতে শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর