সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

বাকৃবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টিটি প্রতিযোগিতার সমাপনী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বাকৃবি
প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৮:২৭ পিএম

শেয়ার করুন:

বাকৃবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টিটি প্রতিযোগিতার সমাপনী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাকৃবি ভিসি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।


বিজ্ঞাপন


ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. আসাদুল হক সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভোস্ট কাউন্সিলের কনভেনার (ইনচার্জ) অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন এবং ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবির।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি বাকৃবির শিক্ষার্থীরা সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনকে প্রাণবন্ত রাখতে এ ধরনের আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’ তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে।

দেশের ৩৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ফলাফল নিম্নরূপ—

টেবিল টেনিস (ছাত্র): চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রানার্সআপ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।


বিজ্ঞাপন


টেবিল টেনিস (ছাত্রী): চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রানার্সআপ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

ব্যাডমিন্টন (ছাত্র): চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রানার্সআপ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

ব্যাডমিন্টন (ছাত্রী): চ্যাম্পিয়ন হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রানার্সআপ কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর