সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্টের ফরম পূরণ শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৩:৩২ পিএম

শেয়ার করুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্টের ফরম পূরণ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে পরিচালিত ২০২৫ সালের বিবিএ (অনার্স) ইন এভিয়েশন ম্যানেজমেন্ট প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আজ সোমবার (১০ মে) থেকে অনলাইনে ফরম পূরণ কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা ১১ মে থেকে ১৭ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে। কলেজ কর্তৃপক্ষ ১৮ মে পর্যন্ত শিক্ষার্থীদের ডাটা নিশ্চায়ন করবে। এরপর ১৯ মে থেকে ২০ মে পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। সংশ্লিষ্ট কাগজপত্র ও ফি বিবরণী বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শাখায় জমা দিতে হবে ২১ মে।


বিজ্ঞাপন


এ পরীক্ষায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিয়মিত এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অনিয়মিত শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। এ ছাড়া ২০২৪ সালের প্রথম সেমিস্টার পরীক্ষায় C+, C বা D গ্রেডপ্রাপ্ত শিক্ষার্থীরা মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। তবে একজন শিক্ষার্থী একবারের বেশি মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবে না।

পরীক্ষার ফি হিসেবে নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মানোন্নয়ন ফি প্রতি পত্র ৮০০ টাকা এবং ব্যবহারিক পরীক্ষার ফি প্রতি পত্র ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া কেন্দ্র ফি, ইনকোর্স ফি ও ব্যবহারিক কেন্দ্র ফিও আলাদাভাবে জমা দিতে হবে।

শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন সম্পন্ন হলে প্রিন্টকৃত ফরমে দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে কলেজে জমা দিতে হবে।

কলেজ কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের তথ্য যাচাই করে অনলাইনে নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। ইনকোর্স নম্বর ছাড়া কোনো ফরম নিশ্চায়ন করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পরীক্ষার ফি আগের মতো ডিডির মাধ্যমে নয়, শুধুমাত্র ‘সোনালী সেবা’ ব্যবস্থার মাধ্যমে জমা দিতে হবে। এ ছাড়া পরীক্ষার সময়সূচী ও অন্যান্য তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দফতরের ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এম/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর