সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৩:১৭ পিএম

শেয়ার করুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফল প্রকাশ
ছবি: সংগৃহীত

২০২৪ সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১১ মে) দুপুর ২টার পর থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ফলাফল বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখতে পাচ্ছেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন হওয়ায় নির্ধারিত সময়ের আগেই ফল প্রকাশ করা সম্ভব হয়েছে। ফলে দুপুরের পর থেকেই অনলাইনে ফলাফল উন্মুক্ত করা হয়।


বিজ্ঞাপন


এবারের পরীক্ষায় দেশের ৩৪৫টি কেন্দ্রে ৮৮০টি কলেজের ৩১টি বিষয়ে মোট ৩ লাখ ২৮ হাজার ১৫৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরাও ছিলেন। পরীক্ষায় গড় পাসের হার ৯৪ দশমিক ৪৬ শতাংশ।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ফলাফল ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং পরীক্ষার সাল ২০২৪ উল্লেখ করে ফলাফল দেখতে পারবেন।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো ধরনের ভুল বা অসঙ্গতি পাওয়া গেলে তা সংশোধন কিংবা প্রয়োজনে ফলাফল বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।


বিজ্ঞাপন


এম/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর