সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইউজিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মে ২০২৬, ১২:৫২ পিএম

শেয়ার করুন:

ugc
ইউজিসি- ফাইল ছবি

বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থা নিয়ে আয়োজিত দিনব্যাপী জাতীয় কর্মশালাকে সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

সোমবার (১১ মে) ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী, অন্তর্ভুক্তিমূলক ও টেকসইভাবে রূপান্তরের লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (১২ মে) ‘Transforming Higher Education in Bangladesh: Roadmap to Sustainable Excellence’ শীর্ষক দিনব্যাপী জাতীয় কর্মশালার আয়োজন করেছে ইউজিসি।

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠেয় এ কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সরকারের নীতিনির্ধারক, ইউজিসির সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, গবেষক, শিল্পখাতের প্রতিনিধি এবং উন্নয়ন-সংশ্লিষ্ট অংশীজনেরা অংশ নেবেন।

কর্মশালাকে ঘিরে সোমবার বিকেল ৩টায় ইউজিসি ভবনের ষষ্ঠ তলার সভাকক্ষে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদসহ কমিশনের সদস্য, সচিব, পরিচালক এবং কর্মশালা আয়োজক কমিটির সদস্যরা।

সংবাদ সম্মেলনে অংশ নিতে বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের একজন রিপোর্টার ও একজন ক্যামেরাপার্সন পাঠানোর অনুরোধ জানিয়েছে ইউজিসি।


বিজ্ঞাপন


এম/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর