জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির (জবিকস) ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অর্থ ও হিসাব দফতরের উপ-পরিচালক (ফান্ড ও বাজেট) খন্দকার হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন রেজিস্ট্রার দফতরের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল হালিম।
রোববার (১০ মে) জবি কর্মকর্তা সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. হেলাল উদ্দিন পাটোয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়। কোনো প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় সকলকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি পদে রেজিস্ট্রার দফতরের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মশিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ট্রেজারার দফতরের ডেপুটি রেজিস্ট্রার মো. শাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে অর্থ ও হিসাব দফতরের উপ-পরিচালক (অর্থ ও হিসাব) সঞ্জয় কুমার পাল, প্রচার ও দফতর সম্পাদক পদে পদার্থ বিজ্ঞান বিভাগের সেকশন অফিসার (গ্রেড-২) মো. জাবেদ আলী খান, সংস্কৃতি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মোছা. শামীমা নাসরিন এবং ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে আইসিটি সেলের সহকারী কম্পিউটার প্রোগ্রামার মো. শাহাদাত হোসেন নির্বাচিত হয়েছেন।
এছাড়া সদস্য পদে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, রেজিস্ট্রার দফতরের ডেপুটি রেজিস্ট্রার মোল্লা মেজবাহুদ দারাইন এবং মনোবিজ্ঞান বিভাগের সেকশন অফিসার (গ্রেড-১) মো. সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অর্থ ও হিসাব দফতরের উপ-পরিচালক (অর্থ ও হিসাব) এহেছান আহমেদ এবং অডিট সেলের সহকারী পরিচালক (অডিট) মো. মনির হোসেন।
এএইচ




