রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ‘ক্লারিয়ন কল ম্যাথ অলিম্পিয়াড’

জবি প্রতিবেদক 
প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৯:০৬ এএম

শেয়ার করুন:

সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ‘ক্লারিয়ন কল ম্যাথ অলিম্পিয়াড’
সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ‘ক্লারিয়ন কল ম্যাথ অলিম্পিয়াড’

রাজধানীর ইংলিশ মিডিয়াম ও ভার্সনের শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ক্লারিয়ন কল ম্যাথ অলিম্পিয়াড ২০২৬’। জনপ্রিয় ইংরেজি ম্যাগাজিন ক্লারিয়ন কল প্রতি বছরের মতো এই আয়োজন সম্পন্ন করেছে।

শনিবার (৯ মে ) রাজধানীর সাতটি অঞ্চলের ১১টি ভেন্যুতে একযোগে অলিম্পিয়াডের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি এবং ও-লেভেলের শিক্ষার্থীরা তিনটি গ্রুপে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে ৮৪টির অধিক স্কুল থেকে প্রায় দেড় হাজার শিক্ষার্থী ও তিনশত ভলান্টিয়ার অংশ নেয়।


বিজ্ঞাপন


86476966-f033-49b6-b0b9-2fcdf7a78b58

উল্লেখ্য, ২০২৪ সাল থেকে ধারাবাহিকভাবে এ আয়োজন করে আসছে ক্লারিয়ন কল। শিক্ষার্থীদের যুক্তিভিত্তিক চিন্তাশক্তি, সমস্যা সমাধানের দক্ষতা ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে আয়োজকরা।

অলিম্পিয়াডে অংশগ্রহণকারী স্টান্ডার্ড থ্রি এর শিক্ষার্থী নাবিলা জামান বলেন, প্রথমবার ম্যাথ অলিম্পিয়াডে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। প্রশ্ন কিছুটা কঠিন ছিল, ইন্টারেস্টিং লেগেছে। আমি আবারও অংশ নিতে চাই।


বিজ্ঞাপন


স্ট্যান্ডার্ড এইটের শিক্ষার্থী ফায়াজ হকের মা ইয়াসমিন হক বলেন, এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া উচিত। এতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পারছে, যা তাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।

ধানমন্ডির লক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল উসমান গণি আজম বলেন, অলিম্পিয়াড শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করা সহ মানসিক প্রস্তুতি তৈরি করে। একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ক্লারিয়ন কলের এডিটর কর্নেল (অব.) আশরাফ আদ-দীন বলেন, শিক্ষার্থীদের সুপ্ত মেধা ও প্রতিভার বিকাশ এবং তাদের কৃতিত্বের যথাযথ মূল্যায়নের লক্ষ্যেই আমাদের এ আয়োজন। আমরা চাই আমাদের সন্তানেরা দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠুক।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর