শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

‘প্রাথমিক শিক্ষায় ম্যাথ ও সায়েন্স অলিম্পিয়াড চালু হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মে ২০২৬, ১১:৩৩ পিএম

শেয়ার করুন:

Boby Hazzaz
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘প্রাথমিক শিক্ষার্থীদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে ম্যাথ ও সায়েন্স অলিম্পিয়াড চালুর কার্যক্রম শুরু করা হবে।’

শুক্রবার (৮ মে) রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল ভবনে ইয়ুথ ইনস্টিটিউট ও লিডারশিপ ডেভেলপমেন্ট একাডেমি আয়োজিত ইন্টারন্যাশনাল লিডারশিপ কমপিটিশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘চতুর্থ ও পঞ্চম শ্রেণি থেকে পাবলিক স্পিকিং বিষয়টি ইতোমধ্যে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের বিকাশে সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম অন্তর্ভুক্ত করার কাজও চলছে। এসব উদ্যোগের ধারাবাহিকতায় প্রাথমিক পর্যায় থেকেই ম্যাথ অলিম্পিয়াড ও সায়েন্স অলিম্পিয়াড আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।’

ববি হাজ্জাজ বলেন, ‘নেতৃত্ব মানে শুধু নেতৃত্ব দেওয়া নয়, বরং অন্যদের সেবা করা। নেতৃত্বের মূল ভিত্তি হলো দায়িত্ববোধ ও সম্পর্ক। দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারলে ভবিষ্যতে বড় অবস্থানে পৌঁছানো সম্ভব।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রবিজ্ঞানে নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয়। তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’


বিজ্ঞাপন


এম/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর