বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

ঐতিহ্যবাহী খেলাধুলাকে মাঠপর্যায়ে ফেরাতে কাজ করছে সরকার: এমপি ওয়াহাব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বাকৃবি
প্রকাশিত: ০৭ মে ২০২৬, ০৮:০৩ পিএম

শেয়ার করুন:

ঐতিহ্যবাহী খেলাধুলাকে মাঠপর্যায়ে ফেরাতে কাজ করছে সরকার: এমপি ওয়াহাব

টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও কাবাডির মতো ঐতিহ্যবাহী খেলাধুলাকে মাঠপর্যায়ে ফিরিয়ে আনতে বর্তমান সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। 

বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর দেশে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও কাবাডির মতো ঐতিহ্যবাহী খেলাধুলাকে মাঠপর্যায়ে ফিরিয়ে আনতে বর্তমান সরকার কাজ করছে।’ 

তিনি আরও বলেন, ‘বিজয়ী হওয়ার চেয়ে খেলায় অংশগ্রহণ করাই বড় কথা। খেলায় হার-জিত থাকবে, তা সবাইকে মেনে নিতে হবে। খেলোয়াড়দের ক্রীড়াসুলভ মনোভাব বজায় রাখতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৬ এর সাংগঠনিক কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, এবারের প্রতিযোগিতায় দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার মো. মাহবুব আলম, প্রভোস্ট কাউন্সিলের ভারপ্রাপ্ত কনভেনর অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান, পশুপালন অনুষদের ডিন ও ডিন কাউন্সিলের কনভেনর অধ্যাপক ড. মো. রুহুল আমিন, খেলা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান এবং বাকৃবি ছাত্রদলের সদস্য-সচিব মো. শফিকুল ইসলাম। 


বিজ্ঞাপন


অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক কমিটির সদস্য-সচিব ও ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ মো. আসাদুল হক সজল।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর