জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার গ্রেড উন্নয়নসংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। সোমবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত ফরমপূরণের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রকাশিত ফরমপূরণের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত হিসেবে অংশ নিয়ে দ্বিতীয় বর্ষে প্রমোশন পাওয়া শিক্ষার্থীরা কেবল ‘সি’, ‘সি প্লাস’ ও ‘ডি’ গ্রেডপ্রাপ্ত কোর্সে গ্রেড উন্নয়ন পরীক্ষায় অংশ নিতে পারবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ দুটি কোর্সে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে।
বিজ্ঞাপন
এছাড়া ২০১৮-১৯ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত যেসব শিক্ষার্থী প্রথম বর্ষ পরীক্ষায় অংশ নিয়ে দ্বিতীয় বর্ষে প্রমোশন পেয়েছে কিন্তু এক বা একাধিক কোর্সে ‘এফ’ গ্রেড রয়েছে, তারা ২০২৫ সালের পরীক্ষায় শুধুমাত্র ‘এফ’ গ্রেডপ্রাপ্ত কোর্সগুলোতেই অংশ নিতে পারবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেড উন্নয়ন পরীক্ষার ফলাফল যাই হোক না কেন, সর্বোচ্চ ‘এ মাইনাস’ এর বেশি গ্রেড প্রদান করা হবে না। পাশাপাশি, সকল ‘এফ’ গ্রেডপ্রাপ্ত কোর্সে অংশ নিয়ে রেজিস্ট্রেশনের মেয়াদের মধ্যে ন্যূনতম ‘ডি’ গ্রেড অর্জন বাধ্যতামূলক। অন্যথায় সংশ্লিষ্ট শিক্ষার্থীকে চূড়ান্তভাবে উত্তীর্ণ হিসেবে বিবেচনা করা হবে না।
এছাড়া ২০২৪ সালের পরীক্ষায় অংশ নিয়ে ‘সি’ গ্রেডসহ প্রমোশন পাওয়া শিক্ষার্থীদের অনুপস্থিত কোর্সে ২০২৫ সালের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। একই সঙ্গে ব্যাবহারিক পরীক্ষায় গ্রেড উন্নয়নের কোনো সুযোগ রাখা হয়নি বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এম/এমআই




