সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

জাল সনদে চাকরি, পাঁচ শিক্ষক-কর্মচারীকে টাকা ফেরতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৬:৩৬ পিএম

শেয়ার করুন:

জাল সনদে চাকরি, পাঁচ শিক্ষক-কর্মচারীকে টাকা ফেরতের নির্দেশ

নিয়োগ জালিয়াতি, শিক্ষক নিবন্ধন সনদ জালিয়াতি এবং নীতিমালার শর্ত লঙ্ঘনের অভিযোগে তিনটি মাদরাসার পাঁচজন শিক্ষক-কর্মচারীর ইনডেক্স বাতিল করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে যোগদানের পর থেকে বেতন-ভাতা হিসেবে উত্তোলিত সরকারি অর্থ দ্রুত কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৪ মে) অধিদপ্তরের অর্থ শাখা থেকে পৃথক তিনটি স্মারকে এ নির্দেশনা জারি করা হয়।


বিজ্ঞাপন


স্মারকে বলা হয়, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিরাজ উদ্দিন দাখিল মাদরাসার তিন কর্মচারীর বিরুদ্ধে ম্যানেজিং কমিটির মেয়াদ টেম্পারিং ও ভুয়া কাগজপত্র তৈরির অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযুক্তরা হলেন পরিচ্ছন্নতা কর্মী মো. মাহবুবুর রহমান, নিরাপত্তা কর্মী মো. আরিফুল ইসলাম এবং আয়া মোছা. হোসনে আরা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের তদন্তে অনিয়ম ধরা পড়ায় তাদের ইনডেক্স বাতিল করা হয়েছে এবং উত্তোলিত বেতন-ভাতা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া রংপুরের মিঠাপুকুর উপজেলার সেরুডাঙ্গা দারুল উলুম দ্বি-মুখী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান) মোছা. নারজুস আরা বেগমের শিক্ষক নিবন্ধন সনদ জাল প্রমাণিত হয়েছে। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, তিনি ২০০৮ সালে চতুর্থ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অকৃতকার্য ছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর এমপিও নীতিমালা অনুযায়ী তার ইনডেক্স বাতিল করা হয়েছে।

অন্যদিকে চাঁদপুরের ফরিদগঞ্জ মজিদিয়া কামিল এম এ মাদ্রাসার মুহাদ্দিস মো. মোশাররফ হোসাইনের বিরুদ্ধে নীতিমালার শর্ত ভঙ্গের অভিযোগ ওঠে। অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ভুলবশত তার এমপিওভুক্তি অনুমোদিত হয়েছিল। পরে তিনি পদের যোগ্য না হওয়ায় তার ইনডেক্স বাতিল করা হয় এবং উত্তোলিত সব বেতন সরকারি তহবিলে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর