শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

রাবির আবাসিক হলের গাছের লিচু পেড়ে সব রুমে পৌঁছে দিলেন হল সংসদ নেতারা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৯:৫৩ পিএম

শেয়ার করুন:

রাবির আবাসিক হলের গাছের লিচু পেড়ে সব রুমে পৌঁছে দিলেন হল সংসদ নেতারা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজয়-২৪ হলের গাছ থেকে লিচু পেড়ে প্রতিটি রুমে পোঁছে দিয়েছেন হল সংসদ নেতারা।

শুক্রবার (১মে) দুপুরে এই কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন হলটির প্রোভোস্ট অধ্যাপক মো. জামিরুল ইসলাম। 


বিজ্ঞাপন


হল সূত্রে জানা যায়, প্রায় পাঁচ হাজার লিচু সংগ্রহ করে পিএইচডি ব্লকসহ ১৩৫টি রুমে এবং হলের সব কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। প্রতিটি রুমে ২৫-৩০টি করে টাটকা লিচু পৌঁছে দেওয়া হয়। 

0015dba1-4d76-4163-92c6-e113f8bc6041

বিজয়-২৪ হল সংসদের ভিপি ও হলটির ছাত্রশিবির সভাপতি রাসেল মিয়া বলেন, আমরা গত বছর বিজয় ২৪ হলের প্রত্যেকটি গাছের লিচু প্রতিটি রুমে বন্টন করে দিয়েছিলাম। এরই ধারাবাহিকতায় এই বছরে আমরা শিক্ষার্থীদের সাহায্যে গাছ থেকে লিচু নামাচ্ছি। তারপর এগুলো আমরা প্রত্যেক রুমে রুমে শিক্ষার্থীদের মাঝে বন্টন করে দেব। হলের এসব ফল পাড়ার আনন্দ আমাদের শৈশবের কথা মনে করিয়ে দেয়। এই যে একটি উৎসবমুখর পরিবেশ সেটি আর অন্য কোথাও পাওয়া যাবে না।

এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক জামিরুল ইসলাম বলেন, হলের মধ্যে একটি লিচু গাছ ছিল। সেখানে এ বছর প্রচুর লিচু ধরেছিল। আমরা চেয়েছিলাম এ বছর লিচুগুলো হলের সব শিক্ষার্থীর মাঝে বিতরণ করব। লিচু সংগ্রহ করে সব রুমে রুমে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও হলের সব কর্মকর্তা-কর্মচারীদেরকেও দেওয়া হয়েছে। উৎসবমুখর পরিবেশে সবাই আমরা এটা উপভোগ করেছি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর