বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

জাল সনদে শিক্ষক, মামলার সুপারিশ এনটিআরসিএ’র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পিএম

শেয়ার করুন:

জাল সনদে শিক্ষক, মামলার সুপারিশ এনটিআরসিএ’র
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ছবি: সংগৃহীত

গাজীপুরে কাপাসিয়া সিনিয়র আলিম মাদরাসার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সহকারী শিক্ষক ইসমেতারার শিক্ষক নিবন্ধন সনদ জাল প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। একই সঙ্গে তার প্রাপ্ত বেতন-ভাতা ফেরত নেওয়ারও সুপারিশ করা হয়েছে।
 
বুধবার এনটিআরসিএর সহকারী পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন-১) ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট মাদরাসার অধ্যক্ষের পাঠানো চিঠির ভিত্তিতে সহকারী শিক্ষক ইসমেতারার ২০১৪ সালের ১০ম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ৩১৩২৯৬৮৯ রোল নম্বরের প্রত্যয়নপত্র যাচাই করা হয়। যাচাই শেষে রেকর্ডপত্র অনুযায়ী সনদটি জাল বা ভুয়া বলে প্রমাণিত হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ইসমেতারার ইনডেক্স নম্বর M0033646-এর এমপিও বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সার্টিফিকেট মামলা দায়ের করে তার গ্রহণ করা অর্থ আদায় এবং দুর্নীতির অভিযোগে পৃথক মামলা করার জন্যও সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
 
এম/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর