মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

এসএসসির উত্তরপত্র পাঠাতে বোর্ডের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৫:১২ পিএম

শেয়ার করুন:

এসএসসি উত্তরপত্র পাঠাতে বোর্ডের নতুন নির্দেশনা
চলতি এসএসসি পরীক্ষা ২০২৬ উপলক্ষে উত্তরপত্র ও ওএমআর শিট পাঠানোর ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। - প্রতীকী ছবি

চলতি এসএসসি পরীক্ষা ২০২৬ উপলক্ষে উত্তরপত্র ও ওএমআর শিট পাঠানোর ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে কেন্দ্রগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, ডাকযোগে বোর্ডে পাঠানোর সময় অবশ্যই কমলা রঙের কাপড়ে মোড়ানো প্যাকেট ব্যবহার করতে হবে।


বিজ্ঞাপন


নির্দেশনায় বলা হয়েছে, কিছু পরীক্ষাকেন্দ্র এখনো সাদা কাপড়ে মোড়ানো প্যাকেটে ওএমআর শিট ও উত্তরপত্র পাঠাচ্ছে, যা নানা ধরনের জটিলতা সৃষ্টি করছে। এসব সমস্যার কারণে প্যাকেট শনাক্তকরণ ও ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটছে।

এ অবস্থায়, কেন্দ্র থেকে বোর্ডে পাঠানো সব উত্তরপত্র ও ওএমআর শিট কমলা রঙের কাপড়ে মুড়িয়ে সঠিকভাবে প্যাকেটজাত করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বিষয়টি অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সব কেন্দ্রকে নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।


বিজ্ঞাপন


এম/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর