সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

জাপানের রাষ্ট্রদূতের নৈশভোজে ঢাবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১১:২৬ এএম

শেয়ার করুন:

জাপানের রাষ্ট্রদূতের নৈশভোজে ঢাবি উপাচার্য
জাপানের রাষ্ট্রদূতের নৈশভোজে ঢাবি উপাচার্য

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি. সাইদা শিনইচির সঙ্গে নৈশভোজ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। 

রোববার (২৬ এপ্রিল) রাতে এক আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করা হয়। সোমবার (২৭ এপ্রিল) গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ।


বিজ্ঞাপন


জনসংযোগ বিভাগ জানায়, মি. সাইদা শিনইচির আমন্ত্রণে ড. এ বি এম ওবায়দুল ইসলাম নৈশভোজে অংশগ্রহণ করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুলাহ্-আল-মামুন এবং ঢাকাস্থ জাপান দূতাবাসের জনসংযোগ ও সংস্কৃতি শাখার প্রধান মি. আওইয়াগি ইউ উপস্থিত ছিলেন।

আলোচনাকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে জাপানের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবিক ও বিজ্ঞান বিষয়ে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করার ব্যাপারে মতবিনিময় করেন। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর তারা গুরুত্বারোপ করেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী ও গবেষক বিনিময় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হয়।


বিজ্ঞাপন


এসএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর